বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নিহত ৩

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৯:১৪ পিএম

অস্ট্রেলিয়া বন্দুকধারীর হামলায় নিহত ৩

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে একজন বন্দুকধারীর হামলায় নিহত হয়েছেন তিনজন। 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছেন ।

পুলিশ জানান, হামলায় নিহত ব্যক্তিদের দুজন নারী ও একজন পুরুষ। আরেকজন পুরুষকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার অবস্থা স্থিতিশীল।

পুলিশ আরও জানিয়েছে, হামলাকারীকে ধরতে সিডনির প্রায় ৬১১ কিলোমিটার পশ্চিমে লেক কারজেলিগো শহরে অভিযান চালানো হয়। এ জন্য স্থানীয় বাসিন্দাদের ঘরে থাকার অনুরোধ করা হয়েছে।

দ্য সিডনি মর্নিং হেরাল্ড জানিয়েছে, ধারণা করা হচ্ছে এটি একটি গৃহস্থালি সহিংসতার ঘটনা। একজন বন্দুকধারী অস্ত্র নিয়ে শহরে অবস্থান করছেন বলে মনে করা হচ্ছে।

গত মাসে সিডনির বন্ডাই সমুদ্রসৈকতে দুই বন্দুকধারীর হামলায় ১৫ জন নিহত হন। এটি গত কয়েক দশকে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় গোলাগুলির ঘটনা। এর মাস মাসের মাথায় নিউ সাউথ ওয়েলসে এ হামলার ঘটনা ঘটল।

সবচেয়ে বেশি অস্ত্র ব্যবহারের জন্য পরিচিত নিউ সাউথ ওয়েলস। সেখানে একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি বন্দুক রাখতে পারেন। তবে লাইসেন্সধারীদের জন্য ‘গান ক্লাবের’ সদস্য হওয়া বাধ্যতামূলক।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.