জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী সানাই তাকাচি আগামী ৮ ফেব্রুয়ারি আগাম সাধারণ নির্বাচনের ঘোষণা দিয়ে দেশটির সংসদ ভেঙে দিয়েছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) জাপানের সংসদের স্পিকার আনুষ্ঠানিকভাবে সংসদ ভেঙে দেওয়ার লেটার পাঠ করেন। এতে ৪৬৫ আসনের সংসদের নিম্নকক্ষের প্রার্থীরা ১২ দিন নির্বাচন প্রচারণা চালানোর সুযোগ পাবেন।
গত বছরের অক্টোবরে তাকাচি জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু গত সোমবার তিনি জানান, আগাম নির্বাচনের জন্য সংসদ ভেঙে দিতে চান তিনি।
তিন মাস ধরে দায়িত্বে থাকলেও এখন পর্যন্ত দেশটিতে তার জনপ্রিয়তা প্রায় ৭০ শতাংশ।
সাম্প্রতিক সময়ে জাপানের ক্ষমতাসীনরা সাধারণ মানুষের ব্যাপক সমর্থন হারিয়েছে। নিজের ব্যক্তিগত জনসমর্থন কাজে লাগিয়ে প্রধানমন্ত্রী তাকাচি সরকারের সমর্থন পুনরুদ্ধারের চেষ্টা করে ।
তাকাচির দল ও বর্তমান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং বিরোধী দল জাপান ইনোভেশন পার্টির (জেআইপি) মধ্যে সংসদের নিম্নকক্ষে আসনের ব্যবধান খুবই কম।
সূত্র: আলজাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









