যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে পৌঁছেছে।
শুক্রবার (৩ জুলাই) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনের বরাতে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মরদেহ রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় তিনি নিহত হন। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
৩৬ বছরেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব পালন করা এই ব্যক্তির জানাজায় প্রায় ২ কোটি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা হলে তা ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হবে।
প্রতিবেদন অনুযায়ী, জানাজার পর তার মরদেহ নিজ শহর মাশহাদের ইমাম রেজা মাজারে দাফনের পরিকল্পনা রয়েছে।
এদিকে বলা হয়েছে, খামেনির জানাজা ঘিরে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতিও গুরুত্ব পাচ্ছে। বর্তমান সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নাকি জানাজার নামাজ পড়ানোর আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে নিরাপত্তাজনিত কারণে তাকে তা থেকে বিরত রাখা হয়েছে।
ভারতে নিযুক্ত এক প্রতিনিধি হিসেবে পরিচিত হাকিম ইলাহীকে উদ্ধৃত করে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা ঝুঁকির কারণে মোজতবা খামেনিকে প্রকাশ্যে আসতে নিরুৎসাহিত করা হয়েছে।
তবে এসব তথ্য এখনো বিভিন্ন সূত্রের দাবি ও প্রতিবেদনভিত্তিক; কোনো স্বাধীন আন্তর্জাতিক সংস্থা থেকে নিশ্চিতভাবে তা যাচাই করা হয়নি।
সূত্র: আল জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









