রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইউরোপীয় সেনাবাহিনীকে পাল্টা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৩ পিএম

ইউরোপীয় সেনাবাহিনীকে পাল্টা সন্ত্রাসী সংগঠন ঘোষণা করল ইরান

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসী সংগঠন হিসেবে পাল্টা ঘোষণা দিয়েছে ইরান। 

রোববার (১ ফেব্রুয়ারি) ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এই ঘোষণা দেন।

ইসলামিক বিপ্লবী গার্ডকে (আইআরজিসি) ইউরোপীয় ইউনিয়ন সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পর পাল্টা ব্যবস্থা হিসেবে ইউরোপের দেশগুলোর সেনাবাহিনীকে সন্ত্রাসীর তকমা দিয়েছে তেহরান।

স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বিপ্লবী গার্ডের পোশাক পরে এক ভিডিও বার্তায় বলেন, ‘বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার পাল্টা ব্যবস্থার অংশ হিসেবে, আইনের ৭ নম্বর ধারা অনুযায়ী, ইউরোপীয় দেশগুলোর সেনাবাহিনী এখন থেকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচিত হবে।’

গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ হয়। বিপ্লবী গার্ড সর্বোচ্চ শক্তি ব্যবহার করে তা দমন করে। এই শক্তি প্রয়োগের কারণে ইউরোপীয় ইউনিয়ন গত সপ্তাহে প্রতীকী ব্যবস্থা হিসেবে বিপ্লবী গার্ডকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেয়।

ইরানের স্পিকার আরও বলেছেন, ‘বিপ্লবী গার্ডের ওপর আঘাত হানতে গিয়ে ইউরোপীয়রা মূলত নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। যুক্তরাষ্ট্রকে অন্ধ অনুকরণ করতে গিয়ে তারা আবারও তাদের নিজেদের জনগণের স্বার্থবিরোধী একটি সিদ্ধান্ত নিয়েছে।’

তিনি আরও জানিয়েছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণায় দেওয়ায় এখন ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীর সঙ্গে যুক্ত ব্যক্তি বা সংস্থাকে ইরান থেকে বহিষ্কারের ব্যাপারে পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি ব্যবস্থা নেবে।

ইসলামিক বিপ্লবী গার্ড ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত হয়। ওই বছর দেশটিতে শাহ শাসনের পতন ঘটায় ইসলামিক বিপ্লবীরা। এরপর এ বিপ্লবকে রক্ষায় তৈরি করা হয় বিপ্লবী গার্ড। তারা সেনাবাহিনীর একটি বিশেষ শাখা। তবে ইরানের রাজনৈতিক, অর্থনৈতিকসহ প্রায় সবক্ষেত্রে বিপ্লবী গার্ডের আলাদা প্রভাব রয়েছে। তারা ইরানের মিসাইল খাতটিও দেখে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.