ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে, তবে জাতীয় স্বার্থে আলোচনার পথও খোলা আছে বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার ও শীর্ষ কূটনৈতিক মুখপাত্র মোহাম্মদ বাঘের ঘালিবাফ।
বুধবার (১৫ জুলাই) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে ঘালিবাফ বলেন, ইরান কখনো যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে দেশের নিরাপত্তা রক্ষায় সবসময় প্রস্তুত থাকা প্রয়োজন।’
তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ এগিয়ে নিতে কূটনীতি ও আলোচনার গুরুত্ব রয়েছে এবং এ বিষয়ে ইরানের দরজা সবসময় খোলা।
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির উত্তেজনা বেড়েছে। এর মধ্যে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতার উদ্যোগ নেওয়া হলেও সাম্প্রতিক সময়ে আবারও হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়েই জানিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই। বর্তমানে দেশের নিরাপত্তা রক্ষাকেই অগ্রাধিকার দিচ্ছে তেহরান।
সূত্র : আনাদোলু এজেন্সি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









