কুয়েতের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও পানি শোধনাগার লক্ষ্য করে আবারও হামলা চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। কুয়েত সরকারের দাবি, ধারাবাহিক এসব হামলায় দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) কুয়েতের বিদ্যুৎ, পানি ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, গুরুত্বপূর্ণ এসব স্থাপনায় টানা চার দিন হামলা চালানো হয়েছে। এতে কয়েকটি স্পর্শকাতর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মন্ত্রণালয় জানায়, জরুরি পদক্ষেপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো দ্রুত সচল করতে মেরামত কার্যক্রমও অব্যাহত রয়েছে।
সূত্র: আল-জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









