বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ফিলিপাইনে শক্তিশালী সাইক্লোনে নিহত ৮

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৮ পিএম

ফিলিপাইনে শক্তিশালী সাইক্লোনে নিহত ৮

ফিলিপাইনের উত্তরাঞ্চলের কাগায়ান অঞ্চলে শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন ‘পেনহা’র প্রভাবে ভয়াবহ বন্যা ও ভূমিধসে অন্তত আটজন নিহত হয়েছেন এবং বাস্তুচ্যুত ৬৪ হাজারেরও বেশি মানুষ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এই ট্রপিক্যাল সাইক্লোন স্থানীয়ভাবে ‘বাসিয়াং’ নামে পরিচিত।

স্থানীয় সংবাদমাধ্যম ইনকোয়ারার জানায়, কাগায়ান দে ওরো শহরে ভূমিধসে একই পরিবারের চারজন নিহত হয়েছেন এবং ইলিগান ও আগুসান দেল নর্তে এলাকা থেকে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ফিলিপাইনের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কাউন্সিল জানিয়েছে, ঘূর্ণিঝড়টির প্রভাবে ওয়েস্টার্ন ভিসায়াস, নেগ্রোস আইল্যান্ড অঞ্চল, সেন্ট্রাল ভিসায়াস ও কারাগা এলাকায়ও ব্যাপক বন্যা দেখা দেওয়ায় এসব এলাকায় ৬৪ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৬ হাজার ৫২৮টি পরিবারকে ৪৮০টি আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার ভোরে বাসিয়াং দুর্বল হয়ে লঘুচাপ এলাকায় পরিণত হয়। এর আগে ঝড়টি মিন্দানাও ও ভিসায়াস অঞ্চলে মোট পাঁচবার স্থলভাগে আঘাত হানে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ফিলিপাইনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএপি) জানিয়েছে,  ট্রপিক্যাল ঝড় বাসিয়াংয়ের কারণে বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত ৩২টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ৭ হাজার ৭৩৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.