রাজধানীর মোহাম্মদপুর এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৯টার পর মোহাম্মদপুরের ময়ূর ভিলার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর এলাকার ময়ূর ভিলার সামনে স্থানীয় গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন গুলিবিদ্ধ হয়। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা যায়নি।
তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বলেন, “আমরা ঘটনা শুনেছি। পরে বিস্তারিত জানানো হবে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









