দীর্ঘ সাত বছরের দীর্ঘ বিরতি ভেঙে ভারত সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আগামী সেপ্টেম্বর মাসের ১২ ও ১৩ তারিখে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে যোগ দিতে এই সফর করবেন তিনি।
এর আগে সর্বশেষ ২০১৯ সালে ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি এসেছিলেন শি জিনপিং। সেবার ২০০ জন কর্মকর্তার বহর নিয়ে তিনি ভারত সফর করেছিলেন। দীর্ঘ সাত বছর পর এবারের সফরে তার সঙ্গী হিসেবে প্রায় ৪০০ জন কর্মকর্তা থাকতে পারেন বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, শি জিনপিংয়ের এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। ২০২০ সালের জুন মাসে লাদাখে ভারত-চীন সীমান্তে ভয়াবহ সীমান্ত সংঘাতে জড়িয়ে পড়েছিল দুই দেশের সেনাবাহিনী। ওই সংঘাতের জেরে নয়াদিল্লি ও বেইজিংয়ের দ্বিপাক্ষিক সম্পর্কে দীর্ঘকাল ধরে তীব্র তিক্ততা বজায় ছিল।
তবে গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেইজিং সফর করার পর থেকে দুই দেশের মধ্যকার বরফ গলতে শুরু করে। প্রধানমন্ত্রীর ওই দীর্ঘ সাত বছর পর বেইজিং সফরের ধারাবাহিকতাতেই এবার শি জিনপিংয়ের নয়াদিল্লি আগমন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও স্বাভাবিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









