রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৩ পিএম

রাজা চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রু গ্রেপ্তার

সরকারি দায়িত্ব পালনের সময় অসদাচরণের অভিযোগে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ভাই প্রিন্স অ্যান্ড্রুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে নরফোকের স্যান্ড্রিংহাম এলাকা থেকে তাকে আটক করে টেমস ভ্যালি পুলিশ। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বার্কশায়ার ও নরফোকের একাধিক ঠিকানায় তল্লাশি চালানো হচ্ছে। তদন্তকারীরা বলছেন, সতর্ক ও পুঙ্খানুপুঙ্খ মূল্যায়নের পরই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে।

যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগের মুখে ছিলেন প্রিন্স অ্যান্ড্রু। তবে এ পর্যন্ত তাকে কখনও গ্রেপ্তার করা হয়নি। তিনি বরাবরই যেকোনও অনিয়মের অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে আসছেন।

পুলিশ এখনো স্পষ্ট করে জানায়নি, কোন নির্দিষ্ট অসদাচরণের অভিযোগে তাকে আটক করা হয়েছে। এর আগে টেমস ভ্যালি পুলিশ জানিয়েছিল, গোপন তথ্য আদান-প্রদানের অভিযোগসহ কয়েকটি বিষয় মূল্যায়ন করা হচ্ছে যার মধ্যে এপস্টেইনের সঙ্গে তথ্য ভাগাভাগির অভিযোগও রয়েছে।

টেমস ভ্যালি পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, “তদন্তের অংশ হিসেবে আমরা আজ (১৯/২) নরফোকে ৬০এর কোঠার এক ব্যক্তিকে সরকারি দায়িত্ব পালনে অসদাচরণ করেছেন সন্দেহে গ্রেপ্তার করেছি।”

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী গ্রেপ্তার ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না এবং মামলাটি সক্রিয় থাকায় আদালত অবমাননার ঝুঁকি এড়াতে তথ্য প্রকাশে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

রায়

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.