মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে এক চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে বড় ধরনের সামরিক হামলা চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে ইসরাইল। হামলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে সম্ভাব্য ‘সবুজ সংকেত’ পাওয়ার অপেক্ষায় দেশটি।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার নির্দেশ দেবেন কি না, তা নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই ইরানের ব্যালিস্টেক ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ইসরাইলের হামলার প্রস্তুতি খবর সামনে এলো।
ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, গত ২৪ ঘণ্টা ধরে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়ন ইঙ্গিত দিচ্ছে যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সবশেষ আলোচনার পর, ইরানে মার্কিন হামলার সম্ভাবনা বাড়ছে।
ইরানে সম্ভাব্য সামরিক হামলা নিয়ে ট্রাম্পের নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সময় বুধবার অনুষ্ঠিত ওই বৈঠকে আগামী শনিবারের মধ্যে হামলা চালানোর প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









