রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সরকারের নিয়ন্ত্রণ নিতে ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫০ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩২ পিএম

সরকারের নিয়ন্ত্রণ নিতে ইরানিদের প্রতি ট্রাম্পের আহ্বান

ইরানে যুক্তরাষ্ট্রের অভিযান শেষ হলে দেশটির শাসনব্যবস্থার নিয়ন্ত্রণ নিতে ইরানিদের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

শনিবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, কয়েক প্রজন্মের মধ্যে এটাই তাদের জন্য সবচেয়ে সেরা সুযোগ।

“যখন আমরা শেষ করবো। সরকারের দখল নিন। আপনাদেরই নিতে হবে এটা। সম্ভবত এটাই কয়েক প্রজন্মের মধ্যে আপনাদের একমাত্র সুযোগ,” ভিডিও বার্তায় ট্রাম্প এ কথা বলেছেন বলে জানিয়েছে সিএনএন।

ইরানে শনিবার সকাল থেকে শুরু হওয়া ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অভিযানের ওপর ট্রাম্প তার মার-আ-লগোর বাসভবন থেকে নজর রাখছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।

সকালে ইসরায়েল হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রও যে তাতে আছে ভিডিও বার্তায় ট্রাম্প তা নিশ্চিতও করেন।

“অনেক বছর ধরে আপনারা যুক্তরাষ্ট্রের সাহায্য চেয়ে আসছিলেন, কিন্তু কখনো পাননি। কোনো প্রেসিডেন্টই এটা করতে আগ্রহী ছিল না, যা করতে আমি রাজি হয়েছি। এখন আপনারা এমন এক প্রেসিডেন্ট পেয়েছেন যে আপনাদেরকে যা চেয়েছিলেন তা দিয়েছে, এখন দেখি আপনারা কীভাবে প্রতিক্রিয়া দেখান।

ইরানে যৌথ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এই যৌথ ক্ষেপণাস্ত্র হামলার নানা ছবি এবং ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইরানের রাজধানী তেহরানে অবস্থিত প্রেসিডেন্টের বাসভবন লক্ষ্য করে যৌথ হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এদিকে তেহরানে দফায় দফায় বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে বলে সংবাদ প্রকাশ করেছে মেহের নিউজ এজেন্সি।

শনিবার সকালে হামলার সময় দেশজুড়ে নাগরিকদের সতর্ক থাকতে এবং নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী আইডিএফ।

আইডিএফ জানিয়েছে, এটি একটি প্রাকৃতিক সতর্কতা যেন জনগণ প্রস্তুত থাকে এবং ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোঁড়ার সম্ভাবনা থাকলে তারা নিরাপদ স্থানে আশ্রয় নিতে পারে।

তবে ইরান এখনো হামলা চালায়নি। এমনকি কোনো ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ছোড়া হয়নি বলে তথ্য দিয়েছে আইডিএফ। পরিস্থিতি এখনো পরিবর্তনশীল এবং খবর আপডেট করা হচ্ছে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.