রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের পাল্টা হামলা শুরু

প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৩ পিএম

আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৮ পিএম

ইরানের পাল্টা হামলা শুরু

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এবার পাল্টা হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে।

ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে ধেয়ে আসার পর সেগুলো শনাক্ত করা হয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, “সাধারণ জনগণকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে।”

এতে আরও বলা হয়, “এই মুহূর্তে ইসরায়েলি বিমান বাহিনী হুমকি প্রতিহত এবং প্রয়োজন হলে পাল্টা আঘাত হানতে কাজ করছে।”

সেনাবাহিনী সতর্ক করে বলেছে, “ইসরায়েলের প্রতিরক্ষা সম্পূর্ণ নিরাপদ নয়; তাই জনগণের জন্য আইডিএফের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।”

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.