লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। কোনো আগাম সতর্কতা ছাড়াই চালানো এই হামলায় বেশ কিছু বহুতল ভবন ধসে পড়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৩ মার্চ) আল জাজিরা ও এএফপি-র প্রতিবেদনে এই হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, ওই এলাকায় হিজবুল্লাহ নেতাদের এক বৈঠক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, কোনো আগাম সতর্কতা ছাড়াই চালানো এই অভিযানে ভবনগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।
বার্তা সংস্থা এএফপির ফুটেজে ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
সূত্র: আল জাজিরা ও এএফপি


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









