শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ছয় মাস ‘তীব্র যুদ্ধ’ লড়তে পারবে ইরান: আইআরজিসি

প্রকাশিত: ০৮ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

আপডেট: ০৮ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম

ছয় মাস ‘তীব্র যুদ্ধ’ লড়তে পারবে ইরান: আইআরজিসি

বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে কোনো ধরনের সাহায্য ছাড়াই যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে টানা ছয় মাস 'তীব্র যুদ্ধ' চালিয়ে যাওয়ার সক্ষমতা আছে বলে জানিয়েছেন ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি।

রোববার (৮ মার্চ) ফার্স সংবাদ সংস্থা প্রকাশিত এক প্রতিবেদনে এই খবর জানা যায়।

মোহাম্মদ নাইনি বলেন, দেশটির বাহিনী বর্তমান গতিতে ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ‘তীব্র যুদ্ধ’ লড়তে পারবে।

তিনি বলেন, ইরান এখন পর্যন্ত ‘প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনে ‘উন্নত এবং কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে।

আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা শুরু করে। ইরানের রাজধানী তেহরানে চালানো হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। এরপর থেকে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। একইসঙ্গে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ বিভিন্ন স্থানে হামলা চালিয়ে যাচ্ছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.