ইরান ও ইসরাইল যুদ্ধের মধ্যে মানবিক সহায়তা হিসেবে ইরানে খাদ্য ও ওষুধ সহায়তা পাঠাচ্ছে আজারবাইজান।
আজারবাইজান জানিয়েছে, তারা ইরানে মানবিক সহায়তা পাঠাচ্ছে। পাশাপাশি এটা একটি শান্তির বার্তাও।
ইরান থেকে আজারবাইজান লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগের কয়েক দিন পরই দেশটির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হলো। যদিও ইরান বলেছে, তারা আজারবাইজান লক্ষ্য করে হামলা চালায়নি।
আজারবাইজানের জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, গত রোববার আজারবাইজান ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে টেলিফোন আলাপের পর ইরানে খাবার ও ওষুধ পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









