রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

হরমুজ প্রণালিতে ৩টি জাহাজে হামলা

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

আপডেট: ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম

হরমুজ প্রণালিতে ৩টি জাহাজে হামলা

বিশ্ব অর্থনীতিতে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। পৃথক তিনটি জাহাজে ভয়াবহ হামলার ঘটনায় একটি জাহাজে আগুন ধরে যায় এবং বেশিরভাগ কর্মীকে সরিয়ে নিতে হয়।

বুধবার (১১ মার্চ) সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ও সংশ্লিষ্ট সূত্রগুলো হামলার খবরটি নিশ্চিত করেছে। বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় ২০ শতাংশ পারাপার হয় এই হরমুজ প্রণালি দিয়ে।

সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী ‘ময়ুরি নারি’ নামের একটি বাল্ক ক্যারিয়ার হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানায়, জাহাজটির আগুন নেভানো হয়েছে এবং এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু কর্মী এখনো জাহাজটিতে অবস্থান করছেন।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ থেকে ২৫ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে জাপানের পতাকাবাহী কন্টেইনার জাহাজ ‘ওয়ান মেজেস্টি’ অজ্ঞাত বস্তুর আঘাতে সামান্য ক্ষতিগ্রস্ত হয় বলে দুটি সূত্র জানিয়েছে। জাহাজের কর্মীরা নিরাপদ আছেন এবং জাহাজটি নিরাপদ নোঙরের দিকে এগিয়ে যাচ্ছে।

সামুদ্রিক নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, দুবাইয়ের প্রায় ৫০ মাইল উত্তর-পশ্চিমে তৃতীয় একটি বাল্ক ক্যারিয়ারও হামলার শিকার হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক সংস্থা ভ্যানগার্ড জানায়, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘স্টার গুইনেথ’ নামের ওই জাহাজটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এর কর্মীরা নিরাপদ আছেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরু হওয়ার পর এই পথে জাহাজ চলাচল অনেকটাই বন্ধ হয়ে গেছে।

সর্বশেষ এই হামলার ঘটনায় সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত জাহাজের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ১৪–এ।

সূত্র: রয়টার্স

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.