বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

আপডেট: ১২ মার্চ ২০২৬, ০৫:০৮ পিএম

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কয়েকটি ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই হামলার খবরটি নিশ্চিত করেছে।

কুয়েত সরকারের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজহি কুয়েত নিউজ এজেন্সিকে জানান, সংকট শুরুর পর থেকে কার্যকর থাকা ‘জরুরি রেসপন্স পরিকল্পনা’ অনুযায়ী এবং রাষ্ট্রের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

তিনি জানান, কুয়েতের বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা ও সুরক্ষা বজায় রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সূত্র: আল-জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.