মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ ও উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ফোনে কথা হয়েছে।
শনিবার (২১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি এই তথ্য নিশ্চিত করেন।
মোদি লিখেছেন, তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোর ওপর হামলার নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে তিনি নৌপথ উন্মুক্ত ও নিরাপদ রাখার গুরুত্ব পুনর্ব্যক্ত করেছেন।
তিনি লিখেন, ‘ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে তেহরানের অব্যাহত সহযোগিতার প্রশংসা করছি।’
সূত্র: রয়টার্স


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









