বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পাকিস্তানে যেই হামলা করুক, নিশানা ভারত: আব্দুল বাসিত

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৮:২৯ পিএম

পাকিস্তানে যেই হামলা করুক, নিশানা ভারত: আব্দুল বাসিত

ভারতে নিযুক্ত পাকিস্তানের সাবেক হাইকমিশনার আব্দুল বাসিত বলেন, ‘পাকিস্তানে যদি কোনো বিদেশি শক্তির হামলা হয়, তাহলে তার জবাবে বদলা হিসেবে কোনো চিন্তা ছাড়াই ভারতের ওপর হামলা চালানো হবে।’

রবিবার (২২ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের দেওয়া পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এক প্রশ্নে তিনি এই মন্তব্য করেন। তার ওই মন্তব্য নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

আব্দুল বাসিত বলেন, ‌‘যদি আমেরিকা পাকিস্তানে আক্রমণ চালায়, তাহলে আমাদের দ্বিতীয় কোনো চিন্তা ছাড়াই ভারতের মুম্বাই এবং নয়াদিল্লিতে হামলা করতে হবে। আমরা এটি ছাড়বো না। পরে যা হওয়ার হবে দেখা যাবে।’

তবে এই মন্তব্যকে একেবারে ‘চরম পরিস্থিতির’ এক মুহূর্ত হিসেবে অভিহিত করেছেন তিনি। ভারতের প্রধান শহরগুলোতে সরাসরি হামলার কথা বলায় দেশটির নাগরিকদের মাঝে পাকিস্তানের সাবেক হাইকমিশনারের বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়েছে।

এই পরিস্থিতিকে ‘অসম্ভব’ এবং ‘বাস্তবতাবিবর্জিত’ বলে বর্ণনা করলেও নিজের যুক্তিতে অটল থেকে আব্দুল বাসিত বলেন, যদি কেউ আমাদের দিকে বাঁকা চোখে তাকায়, তাহলে পাকিস্তানের সামনে ভারতের যেখানে ইচ্ছা সেখানে আক্রমণ করা ছাড়া আর কোনো পথ খোলা থাকবে না। আমরা এমনটা চায় না, ভারতও চায় না।

বিশেষ করে মুম্বাই এবং নয়াদিল্লির নাম উল্লেখ করায় তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ভারতের ইংরেজি দৈনিক ইন্ডিয়া টুডে বলছে, ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত নয়াদিল্লিতে পাকিস্তানের শীর্ষ কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছেন আব্দুল বাসিত। ওই সময় দুই দেশের সম্পর্কের এক জটিল অধ্যায়ের শুরু হয়েছিল। সাবেক হাইকমিশনার হিসেবে তার ওই মন্তব্য বাড়তি গুরুত্ব পাচ্ছে।

পাকিস্তানের সঙ্গে প্রতিবেশি দেশগুলোর চলমান উত্তেজনাপূর্ণ সম্পর্কের মাঝে ওই মন্তব্য করেছেন দেশটির সাবেক এই হাইকমিশনার। বিশেষ করে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের বিরোধ এখন তুঙ্গে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.