শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইসরাইলে ৪০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

আপডেট: ২২ মার্চ ২০২৬, ০৯:০০ পিএম

ইসরাইলে ৪০০-এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরাইলে এখন পর্যন্ত ৪০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর মধ্যে ৯২ শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে মাঝআকাশে প্রতিহত করেছে ইসরাইল।

রবিবার (২২ মার্চ) ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল নাদাভ শোশানি সাংবাদিকদের এ তথ্য জানান।

নাদাভ শোশানি বলেন, ইরান ৪০০-এর বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। আমাদের বাধা দেওয়া বা ধ্বংস করার হার বেশ ভালো। আমরা তাদের এসব ক্ষেপণাস্ত্রের প্রায় ৯২ শতাংশ সফলভাবে ধ্বংস বা প্রতিহত করেছি।

গতকাল শনিবার রাতে দক্ষিণ ইসরাইলের দুটি শহরে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালালে প্রায় ১৮০ জন মানুষ আহত হন। কয়েকজনের অবস্থা গুরুতর।

সূত্র: আল-জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.