বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরাকে বিমান হামলায় নিহত ১৫

প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

আপডেট: ২৪ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম

ইরাকে বিমান হামলায় নিহত ১৫

ইরাকের আনবার প্রদেশে শিয়া পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এর একটি অবস্থান লক্ষ্য করে চালানো বিমান হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন এবং আহত আরও ৩০ জন।

মঙ্গলবার (২৪ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলো।

পিএমএফ তাদের আনবার কমান্ডার সাদ আল-বাইজি এবং আরও ১৪ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এবং এ হামলার জন্য তারা যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, সদস্যরা দায়িত্ব পালন করার সময় তাদের একটি কমান্ড সদর দপ্তরকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো হয়। পিএমএফ মূলত শিয়া আধাসামরিক উপদলগুলোর একটি সম্মিলিত জোট।

এটি আনুষ্ঠানিকভাবে ইরাকের রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর অন্তর্ভুক্ত। এর মধ্যে ইরানের সঙ্গে মিত্রতা রয়েছে এমন বেশ কিছু গোষ্ঠীও রয়েছে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে আসছে। তবে রয়টার্সের এ প্রতিবেদনটি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: দ্য গার্ডিয়ান

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.