বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘বেশি দেরি হওয়ার আগে’ যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক: ট্রাম্প

প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:০১ পিএম

আপডেট: ২৬ মার্চ ২০২৬, ১০:০২ পিএম

‘বেশি দেরি হওয়ার আগে’ যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক: ট্রাম্প

ইরানকে আলোচনায় ফিরতে আবার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বৃহস্পতিবার (২৬ মার্চ) তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বেশি দেরি হওয়ার আগে’ যুদ্ধ বন্ধের আলোচনা শুরু হোক।

ট্রাম্পের এই হুমকি এমন সময়ে এল, যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌ-প্রধান আলিরেজা তাংসিরিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

মার্কিন প্রেসিডেন্ট আজ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘বেশি দেরি হয়ে যাওয়ার আগেই বিষয়টি (আলোচনা) গুরুত্বের সঙ্গে নিতে হবে তাদের (ইরান)। কারণ একবার এটি ঘটলে, ফেরার কোনো পথ নেই এবং এটি ভালো দেখাবে না!’ 

তিনি দাবি করেন, ইরান ‘সামরিকভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, সেখান থেকে ফেরার কোনো সুযোগ নেই’।

সূত্র: এএফপি

টিআর

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.