ইরানের অন্যতম দুটি বড় স্টিল কারখানায় হামলা চালিয়েছে দখলদার ইসরাইল।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে হামলাগুলো হয়।
ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ বলেছে, আহভাজের কাছের খুজেস্তান স্টিল এবং ইস্ফাহানের মোবারাখে স্টিলে বিমান হামলা চালিয়েছে ইসরাইলের বিমানবাহিনী। এ দুটি কারখানার আংশিক মালিক ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড।
আশঙ্কা করা হচ্ছে, স্টিল কারখানার হামলা ইরানের অর্থনীতিতে ব্যাপক বিরূপ প্রভাব ফেলবে।
ইসরাইলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানিয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ স্টিল কারখানায় হামলার নির্দেশ দিয়েছেন।
এর আগে, ইরানে হামলার তীব্রতা বাড়াবেন বলে জানিয়েছেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









