বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে ৮ ডলার

প্রকাশিত: ২৮ মার্চ ২০২৬, ০৪:৩১ পিএম

আপডেট: ২৮ মার্চ ২০২৬, ০৪:৫৪ পিএম

কুয়েতি তেলের দাম ব্যারেল প্রতি বেড়েছে ৮ ডলার

ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে কুয়েতি তেলের দাম প্রতি ব্যারেলে ৮ দশমিক ১০ ডলার বেড়ে ১১৮ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে।

শনিবার (২৮ মার্চ) কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের হামলা ও হামলার হুমকির কারণে হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। বিশ্বব্যাপী জ্বালানি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে যায়।

এই যুদ্ধের কারণে সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় এবং হরমুজ প্রণালি অনিরাপদ হয়ে ওঠায় বিশ্ব অর্থনীতিতে জ্বালানি সংকটের আশঙ্কা আরও ঘনীভূত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.