মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ বন্ধে এবং হুথিদের অংশগ্রহণে সৃষ্ট বৈশ্বিক অচলাবস্থা কাটাতে পাকিস্তানের ইসলামাবাদে গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন মুসলিম বিশ্বের প্রভাবশালী চার দেশের পররাষ্ট্রমন্ত্রীরা।
রবিবার (২৯ মার্চ) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন সৌদি আরব, তুরস্ক, মিসর ও আয়োজক দেশ পাকিস্তান।
দুই দিনব্যাপী এ আলোচনার মূল আলোচ্য বিষয় ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ এবং সবশেষ যুদ্ধে হুথিদের যোগদান- সব মিলে মধ্যপ্রাচ্যে যে ব্যাপক অচলাবস্থা তৈরি হয়েছে, তা নিরসনে করণীয় নির্ধারণ করা।
এর আগে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি শান্তি আলোচনায় মধ্যস্থতা করার জন্য উদ্যোগী হয়ে প্রস্তাব দিয়েছিল পাকিস্তান, মিসর এবং তুরস্ক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









