শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন করেছে ইসরায়েল

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৭ এএম

আপডেট: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৮ এএম

অভিযুক্ত ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড আইন করেছে ইসরায়েল

প্রাণঘাতী হামলার দায়ে সামরিক আদালতে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের জন্য নির্ধারিত শাস্তি হিসেবে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়ার আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট।

সোমবারের এই পদক্ষেপের মধ্য দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডানপন্থি মিত্রদের দেওয়া একটি প্রতিশ্রুতি পূরণ করা হচ্ছে; জানিয়েছে রয়টার্স।

এই আইনটি শুধু হত্যার দায়ে দোষী সাব্যস্ত ইসরায়েলিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের হামলার লক্ষ্য ছিল ‘ইসরায়েলের অস্তিত্ব নিশ্চিহ্ন করা’।

সমালোচকরা বলছেন, এর মানে এই আইন ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দেবে কিন্তু একই ধরনের অপরাধে অভিযুক্ত ইহুদি ইসরায়েলিদের দেবে না।

এই আইন পাস করায় বিশ্বজুড়ে ইসরায়েলের সমালোচনা শুরু হয়েছে। এই দেশটি তাদের দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরের ইহুদি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতা ও গাজা যুদ্ধের কারণে ইতোমধ্যে তদন্তের মুখে রয়েছে।

মানবাধিকার গোষ্ঠী ও ফিলিস্তিনি নেতারা প্রাণঘাতী হামলার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের বিরুদ্ধে, মৃত্যুদণ্ড প্রয়োগের অনুমোদন দেয়া ইসরাইলের একটি আইন পাসের নিন্দা জানিয়েছেন। একইসঙ্গে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও মৌলিকভাবে বৈষম্যমূলক বলে আখ্যা দিয়েছেন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.