ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামে স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রীর বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ জুলাই) ভোররাতে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানির পর স্ত্রী শাহিনা বেগম (৪২) কে স্বামীর শিকল বন্দি করে পুলিশে দেওয়া হয়।
আহত ব্যক্তির নাম আবু দাউদ (৫০)। তিনি জামালপুর রেলওয়ে মসজিদের ইমাম হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে ভোররাতে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে স্ত্রী ব্লেড দিয়ে আবু দাউদের পুরুষাঙ্গ কেটে দেন। এরপর গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।সেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
এ প্রসঙ্গে গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘‘স্বামী স্ত্রীর বিরোধের কারণে এমনটি ঘটেছে বলে জেনেছি, আমি ফরিদপুরে বাইরে থাকায়, ঘটনাস্থলে যেতে পারিনি। তবে আহত আবু দাউদ একটি মসজিদের ইমাম হিসাবে কাজ করেন, তিনি জামায়াতের একজন কর্মী বলে জেনেছি, গত জাতীয় নির্বাচনেও জামায়াতের পক্ষে তিনি নির্বাচনি কাজ করেছেন।’’
ফরিদপুরের মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার আজম খান বলেন, “ঘটনা ঘটার পর আহত ব্যক্তিকে হাসপাতালে পাঠিয়েছে এলাকাবাসী, তবে আহতের স্বজনেরা ওই ব্যক্তির স্ত্রী সাহিদা বেগমকে শিকল দিয়ে বেঁধে রেখে পুলিশে দিয়েছে।এই ঘটনা এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দেয়া হয়নি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









