বাহরাইন ও কুয়েতে আবারও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ জুলাই) রাতের এ হামলার পর দুই দেশেই সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
বাংলাদেশ সময় রাত ৮টার দিকে কুয়েতের সশস্ত্র বাহিনী জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে শত্রুপক্ষের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করা হচ্ছে। এ সময় প্রতিরক্ষা কার্যক্রমের কারণে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে উল্লেখ করে জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানানো হয়।
একই সময়ে বাহরাইনেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের দ্রুত নিকটস্থ নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে যাওয়ার নির্দেশ দেয়।
এর আগে সোমবার কুয়েতের পানি ও বিদ্যুৎ স্থাপনায় হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। তবে মঙ্গলবারের হামলায় ঠিক কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত হামলার ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে দুই দেশের পক্ষ থেকেও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









