বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে পা দিলে কেউ জীবিত ফিরবে না: ইরানের সেনাপ্রধান

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৬ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পিএম

ইরানে পা দিলে কেউ জীবিত ফিরবে না: ইরানের সেনাপ্রধান

ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুল রাহিম হাতামি বলেন, শত্রুরা যদি ইরানের মাটিতে কোনো ধরনের স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায়, তাহলে সেনাবাহিনীর পাল্টা জবাব হতে হবে এমন যেন- “একজন আক্রমণকারীও জীবিত ফিরে যেতে না পারে।”

বৃহস্পতিবার (২ এপ্রিল) এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের সামরিক ইউনিট ও অপারেশনাল হেডকোয়ার্টারের কমান্ডারদের যেকোনো সম্ভাব্য প্রতিকূল কর্মকাণ্ড মোকাবিলায় নিজেদের সশস্ত্র বাহিনীকে পূর্ণ প্রস্তুতি থাকার নির্দেশ দেন সেনাপ্রধান।

স্থলবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী ও বিমান প্রতিরক্ষা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে সেনাপ্রধান বলেন, বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। শত্রুর প্রতিটি পদক্ষেপকে ‘চরম সন্দেহ এবং সর্বোচ্চ নিখুঁতভাবে’ প্রতি মুহূর্তে পর্যবেক্ষণ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আক্রমণাত্মক এবং রক্ষণাত্মক- উভয় ক্ষেত্রেই বাহিনীকে সার্বক্ষণিক যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে।

তিনি বিভিন্ন সম্ভাব্য আক্রমণ মোকাবিলার পরিকল্পনাগুলো সঠিক সময়ে বাস্তবায়নের জন্য কমান্ডারদের জোর দিয়ে বলেন, যদি শত্রু স্থল অভিযান শুরু করে, তাহলে সেনাবাহিনীকে এমনভাবে কাজ করতে হবে যাতে আক্রমণকারীদের কেউই বেঁচে না ফেরে।

ইরানের সেনাপ্রধান আরও বলেন, অঞ্চলের কিছু অংশ নিরাপত্তা ভোগ করবে আর ইরানের জনগণ নিরাপত্তাহীনতায় থাকবে- এটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত শত্রুদের ওপর চাপ অব্যাহত থাকবে।

তিনি মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্য- যেখানে ‘যুদ্ধের পর ইরানের মানচিত্র পরিবর্তন’ করার কথা বলা হয়েছে- সেটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রকৃত উদ্দেশ্য হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এসব অবস্থান প্রমাণ করে যে শত্রুরা ‘ইরানের নাম এবং অস্তিত্বের’ ওপর আঘাত হানতে চায়।

ইরানের সেনাপ্রধান দেশের সার্বভৌমত্ব রক্ষায় সাধারণ মানুষের মধ্যে গড়ে ওঠা ‘ইরানের জন্য ত্যাগ’ প্রচারণার প্রশংসা করে বলেন, সেনাবাহিনীর প্রতিটি সদস্য জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য বজায় রেখে ‘সবকিছু ইরানের জন্য’ স্লোগান নিয়ে এগিয়ে যাওয়ার এবং পূর্ণ বিজয় না আসা পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, ইরানের এই কড়া অবস্থান মূলত সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছ থেকে আসা হুমকির বিপরীতে একটি শক্তিশালী সামরিক বার্তা।

সূত্র: ওয়ানা নিউজ

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.