শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

যুদ্ধ বন্ধ করতে আহ্বান জাতিসংঘের মহাসচিবের

প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

আপডেট: ০২ এপ্রিল ২০২৬, ১০:৫১ পিএম

যুদ্ধ বন্ধ করতে আহ্বান জাতিসংঘের মহাসচিবের

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে ও সম্ভাব্য বিশ্বমন্দা এড়াতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালিয়ে যাচ্ছে মার্কিন ও ইসরাইলি বাহিনী। জবাবে ইসরাইলে ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

গতকাল জাতিসংঘের মহাসচিব গুতেরেস বলেন, ‘আমরা এমন একটি বৃহত্তর যুদ্ধের দ্বারপ্রান্তে আছি, যা পুরো মধ্যপ্রাচ্যকে গ্রাস করবে এবং বিশ্বব্যাপী নাটকীয় প্রভাব ফেলবে।’

তিনি বাড়তি খরচের কথা উল্লেখ করে বলেন, মানুষ ইতিমধ্যে জ্বালানি ও খাদ্যের বাড়তি দামের জন্য কষ্ট পাচ্ছে। যখন হরমুজ প্রণালি সংকুচিত হয়, তখন বিশ্বের দরিদ্র এবং সবচেয়ে দুর্বল মানুষ শ্বাস নিতে পারে না।’

জাতিসংঘের মহাসচিব ‘শান্তিপূর্ণভাবে’ বিরোধ মীমাংসার আহ্বান জানিয়ে বেসামরিক অবকাঠামোর সুরক্ষিত রাখার প্রতি গুরুত্বারোপ করেন বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি আমার বার্তা পরিষ্কার, যুদ্ধ বন্ধ করার সময় এসেছে। এই যুদ্ধ ইতোমধ্যে ব্যাপক মানবিক দুর্ভোগ সৃষ্টি করেছে এবং অর্থনীতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে।’

সূত্র: বিবিসি

সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.