মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

ট্রাম্পকে সরাতে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

প্রকাশিত: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

আপডেট: ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পিএম

ট্রাম্পকে সরাতে ২৫তম সংশোধনী প্রয়োগের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য যুক্তরাষ্ট্রের সংবিধানের ২৫তম সংশোধনী প্রয়োগের জোরালো দাবি জানিয়েছেন বেশ কয়েকজন মার্কিন আইনপ্রণেতা। ইরানের বিরুদ্ধে ‘বিধ্বংসী ও অবৈধ’ যুদ্ধ উসকে দেওয়া এবং বেসামরিক অবকাঠামোতে হামলার হুমকির প্রেক্ষাপটে ট্রাম্পকে ‘মানসিকভাবে অনুপযুক্ত’ দাবি করে তার প্রশাসনের সদস্যদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

সম্প্রতি ট্রাম্পের কিছু আক্রমণাত্মক সিদ্ধান্ত ও বক্তব্যের পর তার বিরুদ্ধে ২৫তম সংশোধনী প্রয়োগে সরব হয়েছেন বেশ কয়েকজন কংগ্রেস সদস্য ও রাজনৈতিক ব্যক্তিত্ব।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যারিজোনার কংগ্রেস সদস্য ইয়াসমিন আনসারি লেখেন, ‘ট্রাম্প একটি বিধ্বংসী ও অবৈধ যুদ্ধ উসকে দিচ্ছেন, ইরানে ব্যাপক যুদ্ধাপরাধ এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করার হুমকি দিচ্ছেন। গত ৪৮ ঘণ্টায় তার বাগাড়ম্বর সব সীমা ছাড়িয়ে গেছে।’

মিনেসোটার কংগ্রেস সদস্য ইলহান ওমর ইরানের বেসামরিক অবকাঠামোর ওপর ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এই উন্মাদকে অবশ্যই পদ থেকে অপসারণ করতে হবে।’

নিউ মেক্সিকোর কংগ্রেস সদস্য মেলানি স্ট্যানসবারি বলেছেন, ‘২৫তম সংশোধনীর সময় এসেছে। কংগ্রেস এবং মন্ত্রিসভাকে অবশ্যই পদক্ষেপ নিতে হবে।’

ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেস সদস্য জো ওয়ালশ-ও ট্রাম্পের কড়া সমালোচনা করে বলেছেন, ‘তিনি চিরকাল এই দেশের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবেন। এমনকি বিশ্বের জন্যও। এখনই ২৫তম সংশোধনী চাই।’

সিনেট সদস্য (ডেমোক্র্যাট) ক্রিস মারফি বলেছেন, ‘আমি যদি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতাম, তাহলে আমি ইস্টার ছুটির সময়টা সাংবিধানিক আইনজীবীদের ফোন করে ২৫তম সংশোধনী সম্পর্কে কথা বলে কাটাতাম। এটি সম্পূর্ণ এবং পুরোপুরি অপ্রকৃতিস্থ আচরণ। তিনি ইতোমধ্যে হাজার হাজার মানুষকে হত্যা করেছেন। তিনি আরও হাজার হাজার মানুষকে হত্যা করতে যাচ্ছেন।’

সাধারণত ২৫তম সংশোধনী প্রয়োগ করতে হলে ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার অধিকাংশ সদস্যের সমর্থন প্রয়োজন হয়।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.