বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০৩

প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:০৫ পিএম

আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম

লেবাননে ইসরাইলি হামলায় নিহত ২০৩

লেবাননের রাজধানী বৈরুতসহ দেশটির অন্যান্য এলাকায় বুধবার (৮ এপ্রিল) ইসরাইলের বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০৩ জন। আহত হয়েছেন অন্তত আরও ১ হাজার জন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন এই তথ্য জানিয়েছেন।

মন্ত্রিসভার বৈঠকে যোগ দেওয়ার আগে তিনি বলেন, ‘বুধবার লেবাননের বিরুদ্ধে চালানো আগ্রাসনে শহীদের সংখ্যা ২০৩ এবং আহতের সংখ্যা ১ হাজারের বেশি।’

এর আগে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, গতকাল ইসরাইলি হামলায় ১৮২ জন নিহত হয়েছেন। আহত ৮৯০ জন।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননে চলমান ইসরাইলি হামলা তেহরান–ওয়াশিংটন যুদ্ধবিরতি চুক্তির ‘গুরুতর লঙ্ঘন’।

সূত্র: আল–জাজিরা ও বিবিসি

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.