লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর কানায় ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে। হামলায় পাঁচজন নিহত ও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
রবিবার (১২ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ এই তথ্য জানিয়েছে।
এনএনএর প্রতিবেদনে বলা হয়েছে, সিভিল ডিফেন্সের দলগুলো আহত ব্যক্তিদের উদ্ধার করে পাশের টায়ার শহরের হাসপাতালে পাঠানোর কাজ করছে। ইসরাইল টায়ারের বিভিন্ন এলাকাতেও হামলা চালিয়েছে। এতে মারাকা নামক স্থানে অন্তত তিনজন আহত হয়েছেন।
এর আগেও বিভিন্ন সময় ইসরাইলি হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কানা শহরের বাসিন্দারা। বিশেষ করে ১৯৯৬ ও ২০০৬ সালে শহরটিতে বড় ধরনের হত্যাকাণ্ড চালিয়েছিল ইসরাইলি বাহিনী।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









