রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৬:১১ পিএম

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির পর্যালোচনা এবং অপরাধ দমনে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌহিদ বিন-হাসান। 

সভায় অংশগ্রহণ করেন কুষ্টিয়া পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) ও কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাকির হোসেন। 

পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন জেলার বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি অপরাধ নির্মূল ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে জেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন এবং পুলিশি তৎপরতা আরও জোরদার করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন-হাসান বলেন, “জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না এবং এর কোনো ধরনের অপব্যবহার সহ্য করা হবে না।”

তিনি আরো বলেন, “যে বা যারা আইন অমান্য করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উক্ত সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সেনাবাহিনী, রর‌্যাব, বিজিবির কর্মকর্তা এবং জেলার সরকারি দপ্তরসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

আব্দুল কুদ্দুস/কুষ্টিয়া/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.