রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

সিলেটে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবক নিহত

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৬:০২ পিএম

সিলেটে ট্রাক্টরের নিচে চাপা পড়ে যুবক নিহত

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর বোঝাই ট্রাক্টরের নিচে চাপা পড়ে সুহান মিয়া (২৩) নামে এক যুবক নিহত এবং ট্রাক্টরচালক গুরুতর আহত হয়েছেন। 

রবিবার (১২ এপ্রিল) সকালে কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুহান পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামের আব্দুন নুরের ছেলে। 

স্থানীয়রা জানান, ঘটনার সময় সাদাপাথর বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় সুহান মিয়া ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ট্রাক্টর চালক আলীম উদ্দিন (২০) গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক সুহানকে মৃত ঘোষণা করেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি এদিনকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

রাহাত/সিলেট/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.