রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

পিরোজপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পিএম

পিরোজপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি বহালের দাবিতে মানববন্ধন

ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহাল এবং বেকারমুক্ত রাষ্ট্র গঠনের দাবিতে পিরোজপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পিরোজপুর জেলা শাখা।

রবিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি তাছমিয়া আক্তার।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বাপ্পি চন্দ্র হালদার, জিয়ানগর উপজেলার সভাপতি ইতি রানি, নাজিরপুর উপজেলার সভাপতি নুপুর সাহা, ভান্ডারিয়া উপজেলার সাধারণ সম্পাদক কুরছিয়া আক্তারসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ ও ভুক্তভোগী ন্যাশনাল সার্ভিস কর্মীরা।

বক্তারা বলেন, তারা প্রশিক্ষণ গ্রহণ করে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় দীর্ঘদিন কাজ করেছেন। কিন্তু হঠাৎ করেই তাদের সেই কর্মসংস্থান বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে তারা মানবেতর জীবনযাপন করছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।

তারা দ্রুত ন্যাশনাল সার্ভিস কর্মীদের চাকরি পুনর্বহাল এবং সারা দেশের বেকার সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান। একই সঙ্গে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি তুলে ধরার সুযোগ চেয়েছেন।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবির পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত সমাধানের আশাবাদ ব্যক্ত করেন।

দেবাশীষ/পিরোজপুর/অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.