সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

‘একদিনেই ইরানকে ধ্বংস করতে পারি’

প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

আপডেট: ১২ এপ্রিল ২০২৬, ১০:২৭ পিএম

‘একদিনেই ইরানকে ধ্বংস করতে পারি’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ঘিরে আরো কড়া ও সরাসরি সামরিক হুমকি দিয়ে বলেন, “যুক্তরাষ্ট্র চাইলে একদিনেই ইরানকে ধ্বংস করে দিতে পারে এবং দেশটির জ্বালানি অবকাঠামো লক্ষ্যবস্তু করতে পারে।” খবর আলজাজিরার।

তিনি বলেন, ‘আমি একদিনেই ইরানকে শেষ করে দিতে পারি… তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রসহ পুরো জ্বালানি ব্যবস্থা ধ্বংস করে দিতে পারি।’

রবিবার (১২ এপ্রিল) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন। ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্টিরোমো’ অনুষ্ঠানে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করে বলেন, “আমি ভবিষ্যদ্বাণী করছি যে তারা ফিরে আসবে এবং আমরা যা চাই, তার সবকিছুই আমাদের দেবে।” 

তিনি আরো বলেন, “আমি সবকিছু চাই... তাদের হাতে কোনো তাস নেই।”

ট্রাম্প গত সপ্তাহে দেওয়া তার সেই হুমকির পক্ষেও যুক্তি দেন। তিনি বলেছিলেন, “আজ রাতেই একটি গোটা সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনো ফিরে আসবে না।”

ট্রাম্প দাবি করেন, তার এই বিবৃতিটিই তেহরানকে আলোচনার টেবিলে এনেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যখন আমি একটি সভ্যতার কথা বলছি তখন এটি সত্যিই বদলে গেছে। সত্যিই বদলেছে। কিন্তু ভেবে দেখুন। তাদের বলার অধিকার আছে, ‘আমেরিকার মৃত্যু হোক। এর মৃত্যু হোক’। আর আমি একটি বিবৃতি দিলাম। তারা বলল, ওহ, এতে আর এমন কী বড় ব্যাপার। ওই বিবৃতিটিই তাদের আলোচনার টেবিলে এনেছে এবং তারা আর সেখান থেকে সরে যায়নি।”

পাকিস্তানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর দেওয়া এক ভাষণে ট্রাম্প আলোচনার আগে দেওয়া সেই হুমকিরই পুনরাবৃত্তি করেন যে তিনি ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করবেন।

ট্রাম্প বলেন, “আমি একদিনে ইরানকে নিশ্চিহ্ন করে দিতে পারি।”

তিনি বলেন, “এক ঘণ্টার মধ্যে আমি তাদের পুরো জ্বালানি ব্যবস্থা, সবকিছু, তাদের প্রতিটি প্ল্যান্ট, তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ধ্বংস করে দিতে পারি, যা একটি বিশাল ব্যাপার। আমি এটা করতে ঘৃণা করি, কারণ আমি যদি এটা করি, তবে তা পুনর্নির্মাণ করতে ১০ বছর সময় লাগবে, তারা আর কখনোই তা পুনর্নির্মাণ করতে পারবে না। আর আরেকটি জিনিস যা আপনি ধ্বংস করে দেবেন তা হলো সেতুগুলো।”

অই

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.