শুক্রবার, ০১ মে ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইসরাইলে ২৪ ঘণ্টায় পৌঁছাল সাড়ে ৬ হাজার টন গোলাবারুদ

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

আপডেট: ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫০ পিএম

ইসরাইলে ২৪ ঘণ্টায় পৌঁছাল সাড়ে ৬ হাজার টন গোলাবারুদ

ইসরাইল গত ২৪ ঘণ্টায় বিমান ও স্থলপথ ব্যবহার করে গোলাবারুদসহ প্রায় ৬ হাজার ৫০০ টন সামরিক সরঞ্জাম পেয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয় জানায়, এসব সামরিক সরঞ্জাম ও গোলাবারুদ দুটি জাহাজ ও বেশ কয়েকটি উড়োজাহাজে করে ইসরাইল আনা হয়েছে। পরে সেগুলো সড়কপথে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে পৌঁছে দেওয়া হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে ইসরাইল প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, ‘‘যেকোনো সময়ে এবং যেকোনো স্থানে শত্রুদের বিরুদ্ধে পূর্ণ শক্তি নিয়ে লড়াই করার জন্য সেনাবাহিনী যাতে প্রয়োজনীয় সব সরঞ্জাম পায়, তা নিশ্চিত করতেই এই সরবরাহ অব্যাহত রাখা হয়েছে।’’

সূত্র: আল–জাজিরা

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.