ইরানের বন্দরগুলোতে পাল্টা অবরোধ চলাকালে একটি জাহাজ জব্দ করতে চালানো সামরিক অভিযানের বর্ণনা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ‘জলদস্যুদের মতো’ কাজ করেছেন।’’
শুক্রবার (১ মে) ফ্লোরিডায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘‘আমরা... এটার (জাহাজ) ওপর নামলাম এবং জাহাজটি নিজেদের দখলে নিলাম। আমরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়েছি, তেল জব্দ করেছি। এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা।’’
উপস্থিত জনতার হর্ষধ্বনির মধ্যে তিনি বলেন, ‘‘আমরা জলদস্যুদের মতো। আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি, তবে আমরা হেলাফেলা করার মতো কিছু করছি না।’’
মার্কিন নৌবাহিনীর তৎপরতাকে ট্রাম্প যখন জলদস্যুবৃত্তির সঙ্গে তুলনা করছেন, ঠিক তখনই আইন বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ এবং সেখান দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর ফি ধার্য করার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
সূত্র: আল–জাজিরা


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









