শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, কখন জানা যাবে ফল

প্রকাশিত: ০৪ মে ২০২৬, ০৮:২১ এএম

আপডেট: ০৪ মে ২০২৬, ০৮:২২ এএম

পশ্চিমবঙ্গে ভোট গণনা শুরু, কখন জানা যাবে ফল

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে টান টান উত্তেজনার অবসান ঘটতে চলেছে আজ সোমবার। বিধানসভা নির্বাচনের ভোট গণনা হবে এদিন। দুপুরের মধ্যেই স্পষ্ট হতে পারে শেষ হাসি কে হাসতে চলেছেন— মোদী না মমতা। পশ্চিমবঙ্গে ক্ষমতা দখলের জন্য এবারকার মতো হাড্ডাহাড্ডি প্রতিযোগিতা আর দেখা যায়নি। ফলাফল ঘিরে রাজনৈতিক উত্তেজনা রাজ্যের সর্বত্র।

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাজ্যের বর্তমান ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। যদিও বুথফেরত সমীক্ষাগুলো দিয়েছে মিশ্র বার্তা। স্থানীয় সময় সকাল ৮টায় কলকাতাসহ ২৩ জেলায় স্থাপিত ৭৭টি কেন্দ্রে একযোগে ভোট গণনা শুরু হবে। গত নির্বাচনে এই কেন্দ্রের সংখ্যা ছিল ১০৮টি। কলকাতার সবচেয়ে বড় গণনাকেন্দ্র স্থাপন করা হয়েছে ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে। এখানে কলকাতা মহানগরীর ১১টি আসনের মধ্যে ৭টি আসনের ফল গণনা করা হবে।

রোববার এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যের মোট ৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে সোমবার ভোটগণনা হবে।

এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে।

এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। এবারের নির্বাচনে শুরু থেকেই নজর ছিল ভবানীপুর আসনের দিকে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেখানে লড়াইয়ে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভবানীপুরের পাশাপাশি, এবার নন্দীগ্রাম আসনের ফল কী হয়, সে দিকেও নজর রয়েছে সবার।

গত বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকেই মমতাকে পরাস্ত করেছিলেন শুভেন্দু। এবার সেই আসনে শুভেন্দুর বিপরীতে লড়ছেন তৃণমূলের পবিত্র কর।

শেষ পর্যন্ত কে বাজি মারবে- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল- তা নিয়ে রাজ্য এমনকি দেশেজুড়েও এখন কেবল একটাই জল্পনা।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.