ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে।
অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পবিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারির জানায়, শনিবার (৯ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি হয় এবং এর উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।
প্রাথমিক তথ্যে জানানো হয়েছে, ভূমিকম্পের গভীরতা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে এটি অগভীর ভূমিকম্প ছিল। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের আশপাশে বেশি অনুভূত হয়।
ভূমিকম্পের পর আসামের পাশাপাশি বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকার বাসিন্দারাও এর কম্পন অনুভব করার কথা জানান। তবে তাৎক্ষণিকভাবে কোনো ধরনের হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









