শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ০৭:৫৩ পিএম

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক ১

জামালপুরের দেওয়ানগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবদুল খালেক (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (৯ মে) দুপুরে আটককৃত খালেককে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। এর আগে, শুক্রবার (৮ মে) দিবাগত রাতে দেওয়ানগঞ্জ পৌর এলাকার চরকালিকাপুর দুর্গা বাগান বাড়ি থেকে তাকে আটক করা হয়।

জানা গেছে, শুক্রবার দুপুরে চরকালিকাপুর এলাকায় অবস্থিত দুর্গা বাগান বাড়ি নামক স্থানে খেলতে যায় স্থানীয় তিন বছরের এক শিশু। এই সুযোগে ওই শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করে দুর্গা বাগান বাড়ির নৈশ প্রহরী আবদুল খালেক। পরে ওই শিশু কান্না করলে বিষয়টি জানাজানি হয়।

পরে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আবদুল খালেককে রাতেই আটক করে।

এ ঘটনায় ভিকটিম শিশুর মা বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটকের পর শনিবার দুপুরে তাকে জামালপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

রা/ব/সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.