ব্যাটে–বলে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনটা পাকিস্তানের। ১ উইকেট হারিয়ে ১৭৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে পাকিস্তান। আজান আওয়াইস ৮৫ ও আব্দুল্লাহ ফজল ৩৭ রানে অপরাজিত আছেন।
এছাড়াও, পাকিস্তানি ওপেনার ইমাম–উল–হক মিরাজের বলে আউট হওয়ার আগে ৪৫ রান করেছেন।
পাকিস্তান দিনের শুরুতে বল হাতে বাংলাদেশের ৬ উইকেট তুলে নিয়েছে মাত্র ১১২ রানে।
তবে বাংলাদেশকে ভুগিয়েছে তাদের ফিল্ডিং। বেশ কয়েকটি ক্যাচ মিস করেছেন বাংলাদেশের ফিল্ডাররা।
সংক্ষিপ্ত স্কোর:
পাকিস্তান ১ম ইনিংস:
৪৬ ওভারে ১৭৯/১ (আওয়াইস ৮৫*, ফজল ৩৭*; মিরাজ ১/৩৭)
বাংলাদেশ ১ম ইনিংস:
১১৭.১ ওভারে ৪১৩ ( নাজমুল ১০১, মুমিনুল ৯১, মুশফিক ৭১, লিটন ৩৩, তাসকিন ২৮, তাইজুল ১৭, সাদমান ১৩ ; আব্বাস ৫/৯২, আফ্রিদি ৩/১১৩, হাসান ১/৭৫, নোমান ১/৮০)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









