মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

হরমুজে বেসামরিক নৌযানে মার্কিন হামলায় নিহত ৫

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ০২:৪১ পিএম

আপডেট: ০৫ মে ২০২৬, ০২:৪১ পিএম

হরমুজে বেসামরিক নৌযানে মার্কিন হামলায় নিহত ৫

ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বেসামরিক নৌযানে হামলা চালিয়েছে। এই ঘটনায় পাঁচজন সাধারণ নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব নৌকায় হামলা হয়েছে, সেগুলো ইসলামিক রেভলিউশনারী গার্ড কর্পস (আইআরজিসি)- এর কোনো ইউনিটের অংশ ছিল না। বরং এগুলো সাধারণ মানুষের ব্যবহৃত নৌকা ছিল। তবে যুক্তরাষ্ট্রের দাবি, লক্ষ্যবস্তু করা নৌযানগুলো আইআরজিসিরই ছিল।

একই সঙ্গে ইরান আরো অভিযোগ করেছে, মার্কিন যুদ্ধজাহাজ হরমুজ প্রণালিতে প্রবেশের চেষ্টা করেছিল। তাদের দাবি, ওই সময় জাহাজগুলোর রাডার বন্ধ ছিল, যা পরিস্থিতিকে আরও সন্দেহজনক করে তোলে।

ইরান জানায়, পরে রাডার চালু হলে জাহাজগুলোর অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। জাহাজগুলো চিহ্নিত হওয়ার পর ইরানি বাহিনী প্রতিরোধে নামে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, এ সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গুলি ছোড়া হয় বলে দাবি করা হয়েছে।

এই পরিস্থিতি নিয়ে ইরান কঠোর অবস্থান জানিয়েছে। তারা সতর্ক করে বলেছে, ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী আবার হরমুজ প্রণালিতে ঢোকার চেষ্টা করলে, সেটিকে যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.