বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: রুবিও

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৩:০৯ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৩:১০ পিএম

ইরানে ‘সামরিক অভিযান’ শেষ: রুবিও

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ নামের যে সামরিক অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, তা শেষ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যাওয়ার অর্থই হলো ‘অপারেশন এপিক ফিউরি’র অধীনে ইরানের ওপর হামলা আনুষ্ঠানিকভাবে ‘শেষ’ হয়েছে।

রুবিও ‘প্রজেক্ট ফ্রিডম’কে ‘ফেভার টু দ্য ওয়ার্ল্ড’ হিসেবে দাবি করে বলেন, এই নতুন উদ্যোগ মূলত বৈশ্বিক মানবিক সহায়তার অংশ। তার ভাষায়, এটি বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ সহায়তা। তিনি জানান, ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার পর উপসাগরীয় অঞ্চলে বহু নাবিক ও বেসামরিক মানুষ আটকা পড়েছিলেন। সেসব আটকে পড়া নাবিকদের উদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তার তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সংঘাতের পর প্রায় ৮৭টি দেশের ২৩ হাজারের বেশি মানুষ ওই অঞ্চলে আটকা পড়েছেন এবং ইরান সরকার তাদের কার্যত অসহায় অবস্থায় ফেলে রেখেছিলো।

এ সময় ইরান সরকারের সঙ্গে আলোচনার অভিজ্ঞতাকে জটিল ও হতাশাজনক বলেও উল্লেখ করেন মার্কিন এই কূটনীতিক।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.