বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

“কাভার্ডভ্যান থেকে কাপড় উধাও হাতিয়ায় উদ্ধার স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৬ মে ২০২৬, ০৩:১০ পিএম

আপডেট: ০৬ মে ২০২৬, ০৩:১০ পিএম

“কাভার্ডভ্যান থেকে কাপড় উধাও হাতিয়ায় উদ্ধার স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর উপজেলায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় স্থানীয় এক রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সোমবার (৪ মে) হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর এলাকার একটি বাড়ি এবং সুবর্ণচরের চরমজিদ ভূঞারহাট বাজারের একটি গোডাউনে পৃথক অভিযান চালিয়ে কাপড়গুলো উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ এপ্রিল রাতে চট্টগ্রাম বন্দর থেকে গাজীপুরে নেওয়ার জন্য বিপুল পরিমাণ কাপড় একটি কাভার্ডভ্যানে তোলা হয়। কিন্তু নির্ধারিত গন্তব্যে না গিয়ে চালকের সহায়তায় একটি চক্র কাপড়গুলো আত্মসাৎ করে। পরে সেগুলো হাতিয়া ও সুবর্ণচরের বিভিন্ন স্থানে গোপনে মজুত রাখা হয়।

অভিযানে মোট ১৬৩টি কাপড়ের রোল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ৬৭টি হাতিয়া থেকে এবং ৯৬টি সুবর্ণচর থেকে জব্দ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, এত বড় পরিসরে চোরাই মাল পরিবহন ও সংরক্ষণের পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছে। তাদের দাবি, এ ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকলেও অনেকে এখনও ধরাছোঁয়ার বাইরে।

তবে অভিযুক্তদের কয়েকজন নিজেদের নির্দোষ দাবি করেছেন। তাদের ভাষ্য, তারা শুধুমাত্র ঘর ভাড়া বা সহায়তা করেছেন, চোরাই মাল সম্পর্কে জানতেন না।

ডিবি পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.