খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পরই কোচিং পেশায় যুক্ত হয়েছেন সরফরাজ আহমেদ। তার আগে দায়িত্ব সামলেছেন নির্বাচকের পদেও। এবার পাকিস্তানের প্রধান কোচ হয়ে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে সরফরাজের শিষ্যরা। প্রথম ম্যাচের আগে দলের হয়ে সংবাদ সম্মেলনে করেছেন পেসার শাহিন আফ্রিদি।
আজ বুধবার মিরপুরে কোচ সরফরাজকে নিয়ে আফ্রিদি বলেন, ‘এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেটের জন্য কোচ হিসেবে তিনিই (সরফরাজ আহমেদ) সেরা পছন্দ। তিনি আমাদের সাথে খেলেছেন, এমনকি আমাদের অনেকের অভিষেক ম্যাচগুলোতেও তিনি অধিনায়ক ছিলেন। সেই স্মৃতিগুলো এখনও আমাদের মনে আছে। তিনি খুব ভালো করেই জানেন যে, কোন খেলোয়াড়কে কোন কন্ডিশনে কীভাবে ব্যবহার করতে হবে।’
দেশি কোচ হিসেবে পাকিস্তান দলে রয়েছেন উমর গুলও। যে কারণে পরিকল্পনা নিয়ে কথা বলাও অনেক সহজ হয়েছে দাবি শাহিনের। আপনি খুব সহজেই বুঝতে পারছেন দলের পরিকল্পনা কী। এটি যোগাযোগ অনেক সহজ করে দিয়েছে।’
পরে অতীতের কোচ নিয়ে শাহিন জানান, ‘তারা (জেসন গিলেস্পি ও মাইক হেসন) সবাই নিজ নিজ দেশের হয়ে বড় মাপের আন্তর্জাতিক খেলোয়াড় ছিলেন এবং পাকিস্তান দলের কোচিং করাচ্ছেন, আমরা তাকে সম্মান করি। তবে কিছু সিদ্ধান্ত আমাদের হাতে থাকে না।’


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









