বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

প্রকাশিত: ০৭ মে ২০২৬, ০১:২৫ পিএম

আপডেট: ০৭ মে ২০২৬, ০১:২৫ পিএম

আজ শপথ নেওয়া হচ্ছে না থালাপতি বিজয়ের

সদ্য সমাপ্ত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন না করলেও সবচেয়ে বেশি আসন পেয়েছে থালাপতি বিজয়ের দল তামিলগা ভেট্রি কাজগম (টিভিকে)। 

পরিকল্পনা অনুযায়ী, বৃহস্পতিবার  মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ নেওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। রাজ্যের গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এখনো নিশ্চিত নন যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা টিভিকের রয়েছে কি না। এই অনিশ্চয়তার কারণেই আপাতত শপথগ্রহণ স্থগিত রয়েছে।

রাজভবন সূত্রে জানা গেছে, এই মুহূর্তে গভর্নরের অবস্থান হলো - প্রাপ্ত তথ্য অনুযায়ী তামিলগা ভেট্রি কাজগমের (টিভিকে) কাছে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন স্পষ্টভাবে প্রমাণিত হয়নি। তাই তিনি এখনও কোনো সিদ্ধান্তে পৌঁছাননি।

বিজয় আজ সকাল ১১টায় তামিলনাড়ুর গভর্নর রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে আবারও সাক্ষাৎ করবেন।

২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৮টি আসন প্রয়োজন। কিন্তু বিজয়ের দল পেয়েছে ১০৮টি আসন। কংগ্রেসের পাঁচ সদস্যের সমর্থন যুক্ত হলে সংখ্যা দাঁড়ায় ১১৩-তে, যা এখনো সংখ্যাগরিষ্ঠতার নিচে।

তাছাড়া গভর্নর এখনো রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন, কারণ অন্য দলগুলোর সম্ভাব্য সমর্থন নিয়ে এখনও আনুষ্ঠানিক ও স্পষ্ট চিত্র পাওয়া যায়নি। বিভিন্ন দল থেকে সমর্থনের ইঙ্গিত থাকলেও তা লিখিতভাবে বা স্পষ্টভাবে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করছে না বলে মনে করছে রাজভবন।

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.