শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

ইরানের খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে

প্রকাশিত: ০৯ মে ২০২৬, ০৫:২১ পিএম

আপডেট: ০৯ মে ২০২৬, ০৫:২১ পিএম

ইরানের খারগ দ্বীপের কাছে সমুদ্রে তেল ছড়িয়ে পড়েছে

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপের কাছে সমুদ্রে বিশাল এলাকাজুড়ে তেলের আস্তরণ শনাক্ত হয়েছে। শুক্রবারের মধ্যে এটি প্রায় ৭১ বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

তবে ওই এলাকায় সম্প্রতি কোনো হামলা হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর।

এপির পর্যালোচনা করা স্যাটেলাইট চিত্রে গত সপ্তাহের শুরুর দিকে দ্বীপটির কাছে তেলের এ আস্তরণ দেখা গেছে। গত বৃহস্পতিবার ও শুক্রবার ইরানের নৌযান এবং উপকূলীয় লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সর্বশেষ দফার হামলার আগেই আস্তরণটি প্রথম শনাক্ত হয়।

সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ‘উইন্ডওয়ার্ড এআই’-এর বরাত দিয়ে এপি জানায়, গত মঙ্গলবার খারগ দ্বীপের উপকূলীয় জলসীমায় প্রথম তেলের আস্তরণটি দেখা যায়।

তেলের এ বিশাল আস্তরণটি ঠিক কীভাবে তৈরি হলো, তা এখনো স্পষ্ট নয়। এ ছাড়া সামরিক কোনো অভিযানের কারণে এ ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি।

সূত্র: মিডল ইস্ট আই

সা

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.